উত্তর জানা কঠিন ।। অভিজিৎ হালদার ।।

উত্তর জানা কঠিন ।। অভিজিৎ হালদার ।।

0

 

   উত্তর জানা কঠিন

           অভিজিৎ হালদার


আমার হৃদয় কাঁদে এই ভেবে
জীবনের প্রতিশোধ মৃত্যুতেই শেষ-
সকল ব্যথার অশ্রু লুকানো যায়
কিন্তু মৃত্যুর অশ্রু লুকানো যায় না।


আমি বাঁচার অনুভব করি
সকল মানুষের অজানা দুঃখে
মৃত্যুকে দেওয়ার মতো
আমাদের আছে'শূন্য'।


কঠিন থেকে কঠিন হতে
সময় লাগে কত বছর!
মানুষের ঋণের দেনা
জানি হয় না পূর্ণ।


এক এক করিয়া
চলে যাবো আমরা সবাই
অচেনা এক মৃত্যুর দেশে
পৃথিবীর সীমানা ছেড়ে।।


০১/০৭/২১


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

Featured Post

গল্প || শ্বেতপাথরের দোল ও একমুঠো আবির || অভিজিৎ হালদার ||
অভিজিৎ হালদার এর গল্প

গল্প || শ্বেতপাথরের দোল ও একমুঠো আবির || অভিজিৎ হালদার ||

শ্বেতপাথরের দোল ও একমুঠো আবির অভিজিৎ হালদার  গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো জমিদার বাড়িটা এখন শ্যাওলা ধরা ইটের স্তূপ। …

0