আমাকে ভালোবেসে ।। অভিজিৎ হালদার ।।

আমাকে ভালোবেসে ।। অভিজিৎ হালদার ।।

0

 

আমাকে ভালোবেসে

         অভিজিৎ হালদার


আমাকে ভালোবেসে ছিল যে
সেই মেয়েটি কে?
ঢের বেশি অনেক সময়
দিন এসেছে আজ-
জানি আমি বহুদূরে চলে গেছে যে
দিন আসে দিনের তরে
ফিরে না তো সে!
ভাবনার কাছে শুয়ে থেকে
হৃদয় গিয়েছে আমার ক্ষ'য়ে
কী বা তাহার মায়া ভালোবাসে কে?


তুমি দিন হলে রাত হতাম আমি
আমাকে আমি ভালোবেসে-
তবুও তো প্রেম আছে জীবনে।
আমাকে না জানিয়ে চলে গেছে যে
সেই মেয়েটি কে ভালোবাসে কে?
আমি তোমায় ভালোবেসেছি তাই
তোমার মনের মাঝে মিশে আছি আজও
বুঝেছি পৃথিবীর সীমানা অন্ধের লীন;
মানুষ নয় তো সভ্যতাতে প্রাচীর ঘেরা পিরামিড
আমাকে ভালোবেসে হয়েছে সে;মমির সমাধি।।


০৪/০৭/২১


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

Featured Post

কবিতাগুচ্ছ || অভিজিৎ হালদার
অভিজিৎ হালদার এর কবিতা

কবিতাগুচ্ছ || অভিজিৎ হালদার

নীল খামের যুদ্ধ প্রচণ্ড রোদের দুপুরে যখন শহরটা থাকে ক্লান্ত ও নীরব, তখন তোমার স্মৃতিরা এসে তোলে মনে এক অচেনা ক্ষোভ। তু…

0