পরম প্রেমময় ঈশ্বর
রুম্পা বিশ্বাস
তোমার পাবার জন্য
মাতা পিতা পাথর পূজা করেছে
তুমি পাথর হয়ে
মা বাবাকে দুঃখ দিওনা।
তোমার পাবার জন্য কাঁটার জ্বালা সহেছে
তুমি কাঁটা হয়ে
তাঁদের চলার পথ রুদ্ধ করো না।
তুমি অনেক পয়সা উপার্জন করবে
কিন্তু বাবা মার থেকে বেশি নয়।
মায়ের তস্নে লালিত হয়ে
নিষ্ঠুর হয়ে মাকে অসম্মান করো না।
