আমি আছি ।। অভিজিৎ হালদার ।।

আমি আছি ।। অভিজিৎ হালদার ।।

0

 

                      আমি আছি

                 অভিজিৎ হালদার


আমি আছি পৃথিবীর কোনো এক জীবনে
দূরে দূরে বহুদূরে অজানা কোনো পথের ধারে।
যখন বর্ষার জল ঝরে পড়ে ভুবনে
আমি চেয়ে থাকি নীল আকাশের দিকে।


ভেবে ভেবে মন আমার কাঁদে অনুভবে
কখনো জীবন গড়া পেন্সিলে
লিখে দেয় অতীত ইতিহাস
চোখকে অজানা রেখে।


আমি প্রকৃতি'কে ভালোবেসে
আছি আজও কবিতার কারাগারে-
দিবারাত্রি সেইখানে অতীত দেখি আয়নাতে
ছায়াঘেরা ঘন নীল রঙের দেশে।।


          ০৪/০৬/২০২১

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

Featured Post

কবিতাগুচ্ছ || অভিজিৎ হালদার
অভিজিৎ হালদার এর কবিতা

কবিতাগুচ্ছ || অভিজিৎ হালদার

নীল খামের যুদ্ধ প্রচণ্ড রোদের দুপুরে যখন শহরটা থাকে ক্লান্ত ও নীরব, তখন তোমার স্মৃতিরা এসে তোলে মনে এক অচেনা ক্ষোভ। তু…

0