উলট পালট ।। অভিজিৎ হালদার ।।

উলট পালট ।। অভিজিৎ হালদার ।।

0

 কবিতার নাম- উলট পালট

 লেখক-অভিজিৎ হালদার




ঠিকঠাক ভুল ভাল
লিখি আমি রোজ রাত
আনচান বুকের পাশ
নিশিরাত চুপচাপ।


আজ কাল দিন রাত
বই খানি পরে রয়
হাত নেই পা আছে
তুলবো আমি কী দিয়ে!


রং আছে তুলি নেই
ছবি আছে পেপার নেই
বলতে গেলে থেমে যায়
লিখতে গিয়ে ভরে যায়।


ঠিকঠাক ভুল ভাল
দিন রাত চলে যায়,
শুনশান সবুজ পথ
চাঁদ নেই আকাশেতে
খসে গেছে তারা
এই দিন ওই রাত।


রাতের নেই ঘুম
চোখ তবু নিঝুম
কলম আর কালি
গড়ে জীবন জানি।


গুড়িগুড়ি পড়ে বৃষ্টি
শিল তো  তারই সৃষ্টি,
শনশন বাতাস বয়
নিভে যায় কালো রাত।।


     ২৩/০৫/২১

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

Featured Post

গল্প || শ্বেতপাথরের দোল ও একমুঠো আবির || অভিজিৎ হালদার ||
অভিজিৎ হালদার এর গল্প

গল্প || শ্বেতপাথরের দোল ও একমুঠো আবির || অভিজিৎ হালদার ||

শ্বেতপাথরের দোল ও একমুঠো আবির অভিজিৎ হালদার  গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো জমিদার বাড়িটা এখন শ্যাওলা ধরা ইটের স্তূপ। …

0