আশে পাশে ।। অভিজিৎ হালদার ।।

আশে পাশে ।। অভিজিৎ হালদার ।।

0

 

                                 আশে পাশে

                                               অভিজিৎ   হালদার





জানালার কোণে মেঘ জেগে আছে
রাতগুলো দু'-চোখ মেলে তাকিয়ে;
'শূন্য' থেকে জীবন শুরু

শতকে শেষ।


সারি সারি দাঁড়িয়ে আছে গাছ
তেপান্তরের তাল বন
পলাশের গায়।


আদম হাওয়া ফাগুন ভরা রাত
লেখা আছে কবিতা
পূর্ণিমার ঐ চাঁদ।


চেয়ে দ্যাখো স্বপ্নগুলো
কিছু একটা বলতে ‌চাই
লিখতে চাই প্রেমের চিঠি
দিবারাত।


অসুস্থ হৃদয় হতে
প্রান্তরের অনাবিল রেণু
শিশির সাজে ভেজা রাত।


নীরব রাত কথা বলে
অন্ধকারের ছায়ার সাথে;
ঘন কালো ধোঁয়া
ভরে যায় ভুবনে।


আশেপাশে কেউ নেই
শুধু মৃত্যুর দেখা
চেয়ে আছি জীবনে
সত্যের দেখা।


ঘুমহীন লাল চোখ
নীল ডায়েরির পাতায় পাতায়
কিঞ্চিৎ পরিমান সান্ত্বনা
লিখে যায় উপন্যাস।।



    ১১/০৫/২১

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন (0)

Featured Post

গল্প || শ্বেতপাথরের দোল ও একমুঠো আবির || অভিজিৎ হালদার ||
অভিজিৎ হালদার এর গল্প

গল্প || শ্বেতপাথরের দোল ও একমুঠো আবির || অভিজিৎ হালদার ||

শ্বেতপাথরের দোল ও একমুঠো আবির অভিজিৎ হালদার  গ্রামের শেষ প্রান্তে সেই পুরনো জমিদার বাড়িটা এখন শ্যাওলা ধরা ইটের স্তূপ। …

0